বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

জুলাই সনদ বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে ১১ দলের মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-এ জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ মে) বিকেলে শহরের পোর পার্কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি গণভোটের মাধ্যমে প্রকাশিত গণরায়কে সম্মান জানিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের ন্যায্য অধিকার উপেক্ষিত হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করা হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করা হয়।তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী এবং অধ্যাপক লতিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জুলাই সনদ বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে ১১ দলের মিছিল