বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

৩ জুলাই ঢাকা ছাড়বে জামায়াতের চার সদস্যে

ইরান সফরে যাচ্ছেন এমপি ড. কেরামত আলী, জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

এমপি ড. কেরামত আলী। ছবি : চেকপোস্ট

ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ইরান সফরে যাচ্ছে। ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে প্রতিনিধিদলটি।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মাওলানা মো. নুরুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান।

এতে আরও বলা হয়, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি জানাতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রতিনিধিদলটি অংশ নেবে।

সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

জামায়াতে ইসলামী আশা প্রকাশ করেছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

#ডক্টরকেরামতআলী #ইরানসফর #বাংলাদেশজামায়াত

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইরান সফরে যাচ্ছেন এমপি ড. কেরামত আলী, জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ইরান সফরে যাচ্ছে। ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে প্রতিনিধিদলটি।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মাওলানা মো. নুরুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান।

এতে আরও বলা হয়, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি জানাতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রতিনিধিদলটি অংশ নেবে।

সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

জামায়াতে ইসলামী আশা প্রকাশ করেছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত