মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

রোহিঙ্গা সমাধানে সমর্থন চাইল বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয়। তারা বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ওআইসি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়া বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা করেন।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

#তারেকরহমান #ওআইসি #বাংলাদেশকূটনীতি

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

তারেক রহমানের সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয়। তারা বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ওআইসি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।

এছাড়া বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা করেন।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত