ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল
আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন কর্মকর্তা। দেশটির বেসরকারি খাতের প্রতিনিধিদের এ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি।মাহদী আমিন জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়েছে।তিনি বলেন, বেসরকারি খাতের বিকাশ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়ন বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা কমাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে।
এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এ ব্যবস্থা চালু হলে পণ্য পরিবহন সময় কমবে, ব্যবসায়িক ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়বে বলে জানান তিনি।