শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

৭৯ টন চাল ও ১.৭০ কোটি টাকার অনুদান বিতরণ

জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে: কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলন

উপজেলা সম্মেলন কক্ষে চেক ও জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ। ছবি : চেকপোস্ট

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক মিলন বলেছেন, জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জিআর খাদ্যশস্য (চাল) ও আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা এবং নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া ইউনিয়নের মোট ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারকে জনপ্রতি ২০ কেজি করে মোট ৬০ টন জিআর চাল বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ১৯ টন চাল এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মোট ১ কোটি ৭০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তব্যে এমপি ফজলুল হক মিলন বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং সঠিকভাবে ব্যবহার হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

#কালীগঞ্জ #ফজলুল_হক_মিলন #জিআর_চাল

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে: কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত