বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

উন্মোচিত স্মারক ও ডাকটিকিট

দেশব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন, ভিডিও কনফারেন্সে তারেক রহমান

ছবি : চেকপোস্ট

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত বছরব্যাপী এই কর্মসূচি পালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক, স্মারক ডাকটিকিট এবং কর্মসূচির লোগো উন্মোচন করেন। পরে বক্তব্যের শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান, জেলা পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং জেলা কালচারাল কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

#বাংলাদেশ_পুলিশ_ #কাজীনজরুলইসলাম #নজরুলবর্ষ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

দেশব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন, ভিডিও কনফারেন্সে তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত বছরব্যাপী এই কর্মসূচি পালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক, স্মারক ডাকটিকিট এবং কর্মসূচির লোগো উন্মোচন করেন। পরে বক্তব্যের শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান, জেলা পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং জেলা কালচারাল কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত