সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইয়াবা জব্দ করে ধ্বংস, ২০০ টাকা জরিমানাও

দিরাইয়ে ইয়াবা সেবনে যুবকের ১ বছরের কারাদণ্ড, মোবাইল কোর্টের অভিযান

মো. সেলিম (২৭)-কে আটক করা হয়। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘ক’ সার্কেল এবং দিরাই থানা পুলিশের সমন্বয়ে উপজেলার নতুন বাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নতুন বাগবাড়ি গ্রামের মো. সেলিম (২৭)-কে আটক করা হয়। তিনি মো. সোহেলের ছেলে। এ সময় তার কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সেলিমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাভোগের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #দিরাই #ইয়াবা

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

দিরাইয়ে ইয়াবা সেবনে যুবকের ১ বছরের কারাদণ্ড, মোবাইল কোর্টের অভিযান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘ক’ সার্কেল এবং দিরাই থানা পুলিশের সমন্বয়ে উপজেলার নতুন বাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নতুন বাগবাড়ি গ্রামের মো. সেলিম (২৭)-কে আটক করা হয়। তিনি মো. সোহেলের ছেলে। এ সময় তার কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সেলিমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাভোগের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত