সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের হাতে বিনামূল্যে ২০ কেজি করে জিআর চাল

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিম্নআয়ের ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বরাদ্দকৃত বিনামূল্যের জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন।

তারা আরও বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।

#টুঙ্গিপাড়া #জিআর_চাল_বিতরণ #সরকারি_সহায়তা

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের হাতে বিনামূল্যে ২০ কেজি করে জিআর চাল

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিম্নআয়ের ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বরাদ্দকৃত বিনামূল্যের জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন।

তারা আরও বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত