প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়; এটি জনগণের সম্মিলিত সংগ্রামের ফল। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার এবং আইন অনুযায়ী অন্যায়কারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে লক্ষ্য ও আদর্শের জন্য এত মানুষ জীবন দিয়েছেন, সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিচার প্রক্রিয়ায় যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে কোনো অপশক্তি যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম মা, আপনার ওপর ১৭ বছর যে অন্যায়-জুলুম ও মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে কি প্রতিশোধ নেব? মা বলতেন প্রতিহিংসা নয়, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাও। আমার ভাইও একই কথা বলত।’
তিনি বলেন, গত ১৭ বছরে বহু সহকর্মীকে হারিয়েছেন, অনেকেই অঙ্গহানির শিকার হয়েছেন। সেই শারীরিক ও মানসিক কষ্ট তিনি নিজেও অনুভব করেন। তবে প্রতিশোধ নয়, ঐক্য ও উন্নয়নের পথেই এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬