সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ছাতকে র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে নকল ও অবৈধ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাজারজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, পরিমাণ, মূল্যসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত মান বজায় রাখার বিধানও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জাউয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নকল ও অবৈধ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে সঠিক তথ্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় হাবিব বেকারির মালিককে ১০ হাজার টাকা, বিল্লাল মসলা মিলের মালিককে ২০ হাজার টাকা, বনি এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা এবং কাকন এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ১ লাখ টাকা আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষতি রোধে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। নকল, ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

#সুনামগঞ্জ #র‍্যাব৯ #ভোক্তা_অধিকার

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ছাতকে র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে নকল ও অবৈধ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাজারজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, পরিমাণ, মূল্যসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত মান বজায় রাখার বিধানও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জাউয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নকল ও অবৈধ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে সঠিক তথ্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় হাবিব বেকারির মালিককে ১০ হাজার টাকা, বিল্লাল মসলা মিলের মালিককে ২০ হাজার টাকা, বনি এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা এবং কাকন এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ১ লাখ টাকা আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষতি রোধে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। নকল, ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত