বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বাণিজ্য, ওষুধশিল্প, টেক্সটাইল ও জনশক্তি

বাংলাদেশ-মরক্কো সম্পর্ক জোরদারে বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে নতুন সম্ভাবনা

ছবি : চেকপোস্ট

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লালা বুতাইনা এল কারদৌদি এল কুলালি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, জাহাজ নির্মাণ, মেরিটাইম এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় মরক্কোকে আফ্রিকা ও ইউরোপের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-মরক্কো দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

#দ্বিপাক্ষিকসম্পর্ক #বাংলাদেশমরক্কো #শামাওবায়েদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বাংলাদেশ-মরক্কো সম্পর্ক জোরদারে বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে নতুন সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লালা বুতাইনা এল কারদৌদি এল কুলালি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, জাহাজ নির্মাণ, মেরিটাইম এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় মরক্কোকে আফ্রিকা ও ইউরোপের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-মরক্কো দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত