রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নাইট্রোজেন গ্যাস বিক্রি নিয়ে প্রশ্ন

মানিকগঞ্জে নাইট্রোজেন গ্যাসের বোতল বিস্ফোরণ, যুবক গুরুতর আহত

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্লাস্টিকের বোতলে বহন করা নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে একটি সাধারণ ফার্মেসিতে কীভাবে উচ্চচাপের গ্যাস প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার মোবাইল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল খালেক উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার মোল্লা ফার্মেসি থেকে ৪০০ টাকায় একটি সেভেন আপের প্লাস্টিকের বোতলে নাইট্রোজেন গ্যাস কিনেছিলেন আব্দুল খালেক। পরে বোতলটি হাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে তাঁর ডান হাতের কবজি ও আঙুলে গুরুতর জখম হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক বলেন, গরম থেকে শরীর ঠান্ডা রাখার উদ্দেশ্যে তিনি গ্যাসটি কিনেছিলেন। তবে প্লাস্টিকের বোতলে এটি বহন করা যে এতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান জানান, বিস্ফোরণে আহত যুবকের ডান হাতে গভীর ক্ষত হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোর্তজা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এটি সত্যিই গ্যাসের বিস্ফোরণ কি না, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা যাচাই করা হবে।

তিনি আরও জানান, একটি সাধারণ ফার্মেসিতে কীভাবে এবং কেন উচ্চচাপের নাইট্রোজেন গ্যাস প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

#মানিকগঞ্জ #নাইট্রোজেন_গ্যাস #সাটুরিয়া

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

মানিকগঞ্জে নাইট্রোজেন গ্যাসের বোতল বিস্ফোরণ, যুবক গুরুতর আহত

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্লাস্টিকের বোতলে বহন করা নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে একটি সাধারণ ফার্মেসিতে কীভাবে উচ্চচাপের গ্যাস প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার মোবাইল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল খালেক উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকার মোল্লা ফার্মেসি থেকে ৪০০ টাকায় একটি সেভেন আপের প্লাস্টিকের বোতলে নাইট্রোজেন গ্যাস কিনেছিলেন আব্দুল খালেক। পরে বোতলটি হাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে তাঁর ডান হাতের কবজি ও আঙুলে গুরুতর জখম হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক বলেন, গরম থেকে শরীর ঠান্ডা রাখার উদ্দেশ্যে তিনি গ্যাসটি কিনেছিলেন। তবে প্লাস্টিকের বোতলে এটি বহন করা যে এতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান জানান, বিস্ফোরণে আহত যুবকের ডান হাতে গভীর ক্ষত হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোর্তজা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এটি সত্যিই গ্যাসের বিস্ফোরণ কি না, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা যাচাই করা হবে।

তিনি আরও জানান, একটি সাধারণ ফার্মেসিতে কীভাবে এবং কেন উচ্চচাপের নাইট্রোজেন গ্যাস প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত