ঢাকা-৭ আসনের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয়টি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় তুলে ধরেছেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তিনি গ্যাস সংকট নিরসন, বুড়িগঙ্গা নদীর দূষণ রোধ, যানজট কমানো এবং পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবি জানান।
বাজেট আলোচনায় এমপি হামিদুর রহমান হামিদ বলেন, ঢাকা-৭ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পাঞ্চল। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে, যা জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি শিল্পখাতের উৎপাদন সচল রাখতে গ্যাস সরবরাহ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া রাজধানীর পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বুড়িগঙ্গা নদীর দূষণ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকার ঐতিহ্য ও জীবনপ্রবাহের অংশ। নদীকে দূষণমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। পাশাপাশি পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সংসদ সদস্যের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ‘দে-ছুট’ ভ্রমণ সংগঠনের চিফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম। তিনি বলেন, বুড়িগঙ্গা রক্ষা ও পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো সংসদে তুলে ধরায় তারা আশাবাদী। ব্যবসায়ীরাও মনে করছেন, শিল্পকারখানায় গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
বিশ্লেষকদের মতে, উত্থাপিত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ঢাকা-৭ আসনের অবকাঠামো, পরিবেশ ও শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬