মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরে বিশেষ মাদকবিরোধী টহল, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় জামালপুর।
শনিবার (২২ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিনের দিকনির্দেশনায় এবং পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে জামালপুর-শেরপুর মহাসড়ক ও জামালপুর-বকশিগঞ্জ সড়কে বিশেষ টহল দেওয়া হয়। এ সময় সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় এবং মাদকদ্রব্যের অবৈধ বহন, সেবন ও সংরক্ষণ প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়।
টহল চলাকালে সাধারণ যাত্রী, পরিবহনশ্রমিক ও পথচারীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক সেবনের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং মাদকসংক্রান্ত আইনি বিধান সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান, টহল ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধ এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও গুরুত্বের সঙ্গে চালিয়ে যাওয়া হবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬