রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন তিনি

নাসিরনগরে মিলাদুন্নবীর জুলুসে বাধার অভিযোগ, মুখ খুললেন মুফতি মাছুমি

মুফতি মোজাম্মেল হক মাছুমি। ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত জসনে জুলুসে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মোবাল্লেগ মুফতি মোজাম্মেল হক মাছুমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর আয়োজন বন্ধের চেষ্টা এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণের কথিত উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন।

নিজের স্ট্যাটাসে মুফতি মোজাম্মেল হক মাছুমি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার পর শান্ত নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী ﷺ বন্ধ করতে চায় এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণ করতে চায় অথচ এসবকিছু প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিকার।”

তিনি আরও বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি করা উচিত নয়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মুফতি মাছুমি তাঁর বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

তবে নাসিরনগরে জসনে জুলুসে বাধার অভিযোগ এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে অপসারণের কথিত উদ্যোগের বিষয়ে প্রশাসন বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

#নাসিরনগর #ব্রাহ্মণবাড়িয়া_সংবাদ #ঈদে_মিলাদুন্নবী

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নাসিরনগরে মিলাদুন্নবীর জুলুসে বাধার অভিযোগ, মুখ খুললেন মুফতি মাছুমি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত জসনে জুলুসে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মোবাল্লেগ মুফতি মোজাম্মেল হক মাছুমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর আয়োজন বন্ধের চেষ্টা এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণের কথিত উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন।

নিজের স্ট্যাটাসে মুফতি মোজাম্মেল হক মাছুমি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার পর শান্ত নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী ﷺ বন্ধ করতে চায় এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণ করতে চায় অথচ এসবকিছু প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিকার।”

তিনি আরও বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি করা উচিত নয়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মুফতি মাছুমি তাঁর বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

তবে নাসিরনগরে জসনে জুলুসে বাধার অভিযোগ এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে অপসারণের কথিত উদ্যোগের বিষয়ে প্রশাসন বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত