রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পর্যাপ্ত সার না পেয়ে উত্তেজনা

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের ঘর ভাঙচুর করে নিয়ে গেলেন সার

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শীলখুড়ি ইউনিয়নে পর্যাপ্ত সার না পেয়ে বিক্ষোভ করেছেন কৃষকেরা। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা সার ডিলারের ঘরে ভাঙচুর চালিয়ে সেখান থেকে সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শীলখুড়ি ইউনিয়নের সার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। আমন মৌসুমে জমিতে সার দেওয়ার জন্য প্রায় এক থেকে দেড় হাজার কৃষক সেখানে জড়ো হন।

তবে কৃষকদের তুলনায় ডিলার পয়েন্টে সার মজুত ছিল খুবই কম। স্থানীয়দের দাবি, সেখানে মাত্র দুই থেকে তিনশ বস্তা সার ছিল। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ কৃষকেরা ডিলারের ঘরে ভাঙচুর চালান এবং সেখান থেকে সার নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

কৃষকেরা অভিযোগ করেন, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত সার না পাওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ এবং স্বচ্ছভাবে সার বিতরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট সার ডিলার ও উপজেলা কৃষি বিভাগের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Image

#ভূরুঙ্গামারী #সার_সংকট #কৃষকের_বিক্ষোভ

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের ঘর ভাঙচুর করে নিয়ে গেলেন সার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শীলখুড়ি ইউনিয়নে পর্যাপ্ত সার না পেয়ে বিক্ষোভ করেছেন কৃষকেরা। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা সার ডিলারের ঘরে ভাঙচুর চালিয়ে সেখান থেকে সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শীলখুড়ি ইউনিয়নের সার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। আমন মৌসুমে জমিতে সার দেওয়ার জন্য প্রায় এক থেকে দেড় হাজার কৃষক সেখানে জড়ো হন।

তবে কৃষকদের তুলনায় ডিলার পয়েন্টে সার মজুত ছিল খুবই কম। স্থানীয়দের দাবি, সেখানে মাত্র দুই থেকে তিনশ বস্তা সার ছিল। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ কৃষকেরা ডিলারের ঘরে ভাঙচুর চালান এবং সেখান থেকে সার নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

কৃষকেরা অভিযোগ করেন, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত সার না পাওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ এবং স্বচ্ছভাবে সার বিতরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট সার ডিলার ও উপজেলা কৃষি বিভাগের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত