মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শরীরে আঘাতের চিহ্নের দাবি

জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মরদেহ উদ্ধার

ছবি : চেকপোস্ট

জামালপুর পৌর এলাকার চালাপাড়া গ্রামে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি জামালপুর শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের ছেলে ও বোন বাড়িতে এসে তাকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে আঁচড়ের মতো দাগ দেখা গেছে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, প্রায় এক মাস আগে রোকসানার খালাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের ঘটনা ঘটেছিল। এ ছাড়া তার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল বলেও তারা দাবি করেন। তবে এসব বিষয়ের সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের পরই জানা যাবে।

নিহতের মা ছফিরন নেসা বলেন, রাতে তার মেয়ে একাই ছিলেন। রাত ১০টার দিকে তিনি সুস্থ ছিলেন। পরে সকালে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে রোকসানা আক্তার শিলার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Image

#জামালপুর #পুলিশতদন্ত #নার্সেরমৃত্যু

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুর পৌর এলাকার চালাপাড়া গ্রামে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি জামালপুর শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের ছেলে ও বোন বাড়িতে এসে তাকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে আঁচড়ের মতো দাগ দেখা গেছে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, প্রায় এক মাস আগে রোকসানার খালাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের ঘটনা ঘটেছিল। এ ছাড়া তার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল বলেও তারা দাবি করেন। তবে এসব বিষয়ের সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের পরই জানা যাবে।

নিহতের মা ছফিরন নেসা বলেন, রাতে তার মেয়ে একাই ছিলেন। রাত ১০টার দিকে তিনি সুস্থ ছিলেন। পরে সকালে এসে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে রোকসানা আক্তার শিলার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত