আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য ১৪৪৮ হিজরি (২০২৭) সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সাধারণ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।
নির্ধারিত সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট মাদরাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংস্থার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট থেকে দাওরায়ে হাদিস পরীক্ষার অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সাধারণ সময়ের মধ্যে নিবন্ধন করতে না পারলে পরবর্তীতে বিলম্ব ফি দিয়ে বর্ধিত সময়ে আবেদন করার সুযোগ থাকবে।
বর্ধিত সময় শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে, যা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ১৩ সেপ্টেম্বরের পর কোনো পরীক্ষার্থীর নিবন্ধন আবেদন আর গ্রহণ করা হবে না।
আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে দেশের সব দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিম, নাজিমে তা‘লীমাত ও অ্যাডমিনদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন কোনো যোগ্য পরীক্ষার্থী নিবন্ধন থেকে বাদ না পড়ে।
শেষ মুহূর্তের জটিলতা এড়াতে দ্রুত শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া সংস্থার অধীনস্থ কওমি শিক্ষাবোর্ডগুলোর দায়িত্বশীলদের নিজ নিজ বোর্ডের আওতাভুক্ত মাদরাসাগুলোকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬