মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্ত চায় ঠিকাদারি পক্ষ

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কাউখালীতে উন্নয়নকাজ বন্ধ, হামলায় আহত কয়েকজন

ছবি : চেকপোস্ট

রাঙামাটির কাউখালী উপজেলায় সরকারি উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় কাজ বন্ধ করে দেওয়া, শ্রমিক-কর্মচারীদের ওপর হামলা ও মারধরের অভিযোগও করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং উন্নয়নকাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে নিরাপত্তার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি শহরের বনরূপা বিএম মার্কেটের একটি কফি হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এমএস এন্টারপ্রাইজের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ইসমাইল হোসেন। তিনি কাউখালী উপজেলার ৪ নম্বর কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সরকারি উন্নয়নকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈধ চুক্তির ভিত্তিতে নির্মাণসামগ্রী ও প্রয়োজনীয় মালামাল সরবরাহ করে আসছিলেন।

তবে অভিযোগ করে তিনি বলেন, একটি চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ওই কাজে বাধা সৃষ্টি করছে। ওই চক্রের সদস্যরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়।

ইসমাইল হোসেনের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দেওয়া জাহাঙ্গীর নামের এক ব্যক্তি তাকে হুমকি দেন এবং চাঁদা না দিলে কাজ চলবে না বলে জানান।

তিনি আরও অভিযোগ করেন, পরে উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমের নেতৃত্বে একদল ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কাজের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়।

ইসমাইল হোসেন বলেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধের লাইসেন্স হতে পারে না। কেউ কোনো দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হামলা বা সরকারি উন্নয়নকাজে বাধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডের দায় কোনো রাজনৈতিক দলের ওপর বর্তায় না। তবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি উন্নয়নকাজ জনগণের অর্থে পরিচালিত হয়। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপ, ভয়ভীতি বা হামলার কারণে এসব কাজ বন্ধ হওয়া উচিত নয়।

তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আহতদের নিরাপত্তা এবং কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার দাবি জানান।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

#রাঙামাটি_সংবাদ #কাউখালী #চাঁদাবাজিরঅভিযোগ

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কাউখালীতে উন্নয়নকাজ বন্ধ, হামলায় আহত কয়েকজন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত