রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ছবি: চেকপোস্ট

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা।

জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহানের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জয়ার্জ, বিএনপি নেতা এম মাজিদুল হক, তারিক আহমেদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ওবায়েদ পাঠানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন। পরে শহীদ জিয়াউর রহমান ও জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

#শহীদ_জিয়া #জিয়াউর_রহমান #চাঁপাইনবাবগঞ্জ_বিএনপি

চেকপোস্ট

রোববার, ৩১ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা।

জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহানের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জয়ার্জ, বিএনপি নেতা এম মাজিদুল হক, তারিক আহমেদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ওবায়েদ পাঠানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন। পরে শহীদ জিয়াউর রহমান ও জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত