মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাঁস পালনে বদলাবে গ্রামীণ জীবিকা

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ১৩০০ হাঁসের বাচ্চা বিতরণ

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে উদ্যোগ নিয়েছে BRAC। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে ১৩০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

সংস্থাটি তাদের সদস্য ও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই সহায়তা প্রদান করে। মূল লক্ষ্য হলো দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফেরদৌস হোসেন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর মমেনা খাতুন, এরিয়া ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর শাহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এনামুল হক এবং কৃষি ও বীমা এক্সটেনশন অফিসার মো. এনামুল আহমেদ।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিতে হাঁস-মুরগি পালন একটি লাভজনক খাত। এর মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি এটি স্থানীয় পর্যায়ে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

#চাঁপাইনবাবগঞ্জ #ব্র্যাক #দারিদ্র্যবিমোচন

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ১৩০০ হাঁসের বাচ্চা বিতরণ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে উদ্যোগ নিয়েছে BRAC। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে ১৩০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

সংস্থাটি তাদের সদস্য ও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই সহায়তা প্রদান করে। মূল লক্ষ্য হলো দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফেরদৌস হোসেন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর মমেনা খাতুন, এরিয়া ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর শাহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এনামুল হক এবং কৃষি ও বীমা এক্সটেনশন অফিসার মো. এনামুল আহমেদ।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিতে হাঁস-মুরগি পালন একটি লাভজনক খাত। এর মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি এটি স্থানীয় পর্যায়ে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত