সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ, গাভী পালন ও লাভজনক ব্যবস্থাপনায় গুরুত্ব

সুনামগঞ্জের ওয়েজখালীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়েজখালী ব্র্যাক রিজিওনাল অফিস–এ এই প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. অমিত সাহা (ইউএলও, সুনামগঞ্জ সদর)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার হামিদুল হক এবং এআইএসপি সমর হালদার।প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়েও পরামর্শ দেওয়া হয়।শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খামারিরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণকে অত্যন্ত কার্যকর ও উপকারী বলে অভিমত দেন।

সুনামগঞ্জে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ, গাভী পালন ও লাভজনক ব্যবস্থাপনায় গুরুত্ব