শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষেতে পুঁতে রাখা লাশ উদ্ধার

ঘাস কাটতে গিয়ে কৃষকের চোখে পড়ে মাটির নিচে মানুষের হাত

ছবি: চেকপোস্ট

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাটিচাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের একটি মাঠে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গিয়ে মাটির নিচে মানুষের হাত দেখতে পান। বিষয়টি তিনি আশপাশের অন্যদের জানালে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, মরদেহটি অনেকটাই পচে গেছে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

#বাংলাদেশসংবাদ #হত্যাকাণ্ড #জয়পুরহাট

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ঘাস কাটতে গিয়ে কৃষকের চোখে পড়ে মাটির নিচে মানুষের হাত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাটিচাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের একটি মাঠে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গিয়ে মাটির নিচে মানুষের হাত দেখতে পান। বিষয়টি তিনি আশপাশের অন্যদের জানালে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, মরদেহটি অনেকটাই পচে গেছে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত