পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা সাধারণ ছুটি ভোগ করবেন। তবে জরুরি সেবা ও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতায় থাকবেন না।ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ আগস্ট থেকে এ মাসের গণনা শুরু হয়েছে এবং আগামী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।যেসব খাতে ছুটি থাকবে নাস্বাস্থ্য ও চিকিৎসাসেবা: হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।জরুরি নিরাপত্তা সেবা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট জরুরি কার্যক্রম চালু থাকবে।বিদ্যুৎ-গ্যাস-পানি সেবা: পাবলিক ইউটিলিটি সেবা সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাজে থাকতে হবে।যোগাযোগ ও পরিবহন খাত: বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন এবং জরুরি যানবাহনের সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।এদিকে সাধারণ ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে কি না বা সীমিত আকারে চলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম ও ছুটির বিষয়টি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।