রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঘটনাস্থল ও হাসপাতালে প্রাণহানি

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের ফয়সাল ব্যাপারী (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ একটি মোটরসাইকেলে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চামটা এলাকায় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল বাড়ৈ মারা যান। আর ফয়সাল ব্যাপারীর মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

#গোপালগঞ্জ_সংবাদ #সড়কদুর্ঘটনা #মোটরসাইকেলদুর্ঘটনা

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের ফয়সাল ব্যাপারী (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ একটি মোটরসাইকেলে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চামটা এলাকায় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল বাড়ৈ মারা যান। আর ফয়সাল ব্যাপারীর মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত