শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু, আহত পুলিশ সদস্য

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও মোটরসাইকেলচালক, পুলিশ সদস্য চাঁন মিয়া গুরুতর আহত হয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, চাঁন মিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চায়না পারভিনের মৃত্যু হয়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চাঁন মিয়াকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত চায়না পারভিনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

#গোপালগঞ্জ_সংবাদ #সড়ক_দুর্ঘটনা #কাশিয়ানী

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু, আহত পুলিশ সদস্য

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও মোটরসাইকেলচালক, পুলিশ সদস্য চাঁন মিয়া গুরুতর আহত হয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, চাঁন মিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চায়না পারভিনের মৃত্যু হয়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চাঁন মিয়াকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত চায়না পারভিনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত