শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ

গোপালগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মাঠে এমপি ডা. কে এম বাবর

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন জলাবদ্ধ এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। পরিদর্শন শেষে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

শনিবার (১১ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় এলাকার পাশ দিয়ে প্রবাহিত খাল ঘুরে দেখে তিনি কয়েকটি স্থানে অবৈধ বাঁধ এবং জমে থাকা আবর্জনার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি শনাক্ত করেন।

পরিদর্শন শেষে পৌরসভার সচিবকে খাল পরিষ্কার এবং অবৈধ বাঁধ অপসারণে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এক দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তির বিষয়টি সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তাদের অভিযোগ, কোথাও ড্রেন নির্মাণ হলেও সড়ক উন্নয়ন হয়নি, আবার কোথাও সড়ক থাকলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ শোনার পর ডা. কে এম বাবর জানান, বিশ্বব্যাংকের বিশেষ তহবিলের আওতায় গোপালগঞ্জ পৌরসভার ক্ষতিগ্রস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নকাজ শিগগিরই শুরু হবে। তিনি বলেন, নাগরিকদের দুর্ভোগ কমাতে দ্রুত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হয়নি—এমন অভিযোগ রয়েছে। তবে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান করা হবে।

#গোপালগঞ্জ_সংবাদ #জলাবদ্ধতা #ডা_কে_এম_বাবর

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মাঠে এমপি ডা. কে এম বাবর

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত