শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শহিদদের স্মরণে সবুজায়নের বার্তা

কুবিতে গাউসিয়া কমিটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

ছবি : চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিরোধ দিবস উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেরণাকে ধারণ করে এবং শহিদদের অমর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংগঠনটির কুবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর হোসেন মিশকাত বলেন, প্রতিটি চারা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক এবং প্রতিটি সবুজ গাছ একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার বহন করে।

সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, শহিদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে। প্রতিটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের অঙ্গীকার এবং দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক। আসুন, সবাই মিলে সবুজ বাংলাদেশ গড়ে তুলি।

#কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #বৃক্ষরোপণ #গাউসিয়া_কমিটি

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

কুবিতে গাউসিয়া কমিটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিরোধ দিবস উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেরণাকে ধারণ করে এবং শহিদদের অমর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংগঠনটির কুবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর হোসেন মিশকাত বলেন, প্রতিটি চারা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক এবং প্রতিটি সবুজ গাছ একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার বহন করে।

সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, শহিদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে। প্রতিটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের অঙ্গীকার এবং দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক। আসুন, সবাই মিলে সবুজ বাংলাদেশ গড়ে তুলি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত