শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকার মধুমতি নদীর বিল রুট চ্যানেল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীর চ্যানেলে একটি মরদেহ ভাসতে দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ আশপাশের এলাকায় খোঁজখবর নিচ্ছে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

#গোপালগঞ্জ_সংবাদ #মরদেহউদ্ধার #মধুমতীনদী

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকার মধুমতি নদীর বিল রুট চ্যানেল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীর চ্যানেলে একটি মরদেহ ভাসতে দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ আশপাশের এলাকায় খোঁজখবর নিচ্ছে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত