চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ইয়াবা সেবনের দায়ে মো. কাওসার নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ জুলাই ২০২৬) উপজেলার রহনপুর কেটিসি পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে এবং একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমিক অনুযায়ী মো. কাওসারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এবং আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬