উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং ফলজ-ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), গঙ্গাচড়ার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হামিদুল ইসলাম এবং গঙ্গাচড়া ইউসিসিএল লিমিটেডের সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ সরকার।
স্বাগত বক্তব্য দেন বিআরডিবি গঙ্গাচড়ার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং পল্লী উন্নয়ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন সমিতির সদস্যদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচির সুফল গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬