শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিভিন্ন এলাকা থেকে একাধিক আসামি আটক

খানসামায় পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

ছবি: চেকপোস্ট

দিনাজপুরের খানসামায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পূর্ব বাসুলী গ্রামের মৃত হরমুজ শেখের ছেলে কামাল ভান্ডারী (৫২), সুবর্ণখুলী গ্রামের আদিবাসী পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম ওরফে মিনা খাতুন (৩২) এবং গুলিয়ারা মন্ডল পাড়ার প্রাণকান্ত রায়ের ছেলে পলাশ রায় (৩৩)।

এছাড়া সিআর মামলায় নলবাড়ি গ্রামের চিত্ত রঞ্জন রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৮) এবং জিআর পরোয়ানার ভিত্তিতে একই গ্রামের আলমের ছেলে ফরিদ (২২) কে গ্রেফতার করা হয়।

খানসামা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#দিনাজপুর #খানসামা #মাদকবিরোধীঅভিযান

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

খানসামায় পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পূর্ব বাসুলী গ্রামের মৃত হরমুজ শেখের ছেলে কামাল ভান্ডারী (৫২), সুবর্ণখুলী গ্রামের আদিবাসী পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম ওরফে মিনা খাতুন (৩২) এবং গুলিয়ারা মন্ডল পাড়ার প্রাণকান্ত রায়ের ছেলে পলাশ রায় (৩৩)।

এছাড়া সিআর মামলায় নলবাড়ি গ্রামের চিত্ত রঞ্জন রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৮) এবং জিআর পরোয়ানার ভিত্তিতে একই গ্রামের আলমের ছেলে ফরিদ (২২) কে গ্রেফতার করা হয়।

খানসামা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত