গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ নাজমুল হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) উপজেলার বহরাবাড়ি এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জের সদস্যরা অংশ নেন। অভিযানে সহযোগিতা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।
আটক নাজমুল হাসান উপজেলার বহরাবাড়ি এলাকার আবু তালেব মিয়ার ছেলে। অভিযান চলাকালে তার কাছ থেকে ২০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। মাদকসংক্রান্ত অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের আদেশ কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬