সুনামগঞ্জের দিরাই পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং অন্যান্য অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের থানা রোড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ।
অভিযানে সুনামগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা এবং দিরাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফ্রিজে সঠিক তাপমাত্রায় ওষুধ না রাখা এবং ঔষধ বিক্রির বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ঔষধ আইন অনুযায়ী অনুকূল ফার্মেসিকে ৩০ হাজার টাকা, লতিফ ফার্মেসিকে ২০ হাজার টাকা, দিরাই ফার্মাকে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটের পি.টি. রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬