মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

লিখিত অভিযোগের অপেক্ষায় পুলিশ

মুকসুদপুরে স্ত্রীকে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ, স্বামী আটক

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে এক গৃহবধূকে ঘরে আটকে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী ও তাঁর দুই শিশুসন্তানকে উদ্ধার করে। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত নাজমুল শেখ (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রী সোনিয়ার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন। সোমবার রাতে পারিবারিক বিরোধের জেরে তর্কাতর্কির একপর্যায়ে তিনি ঘরের দরজা তালাবদ্ধ করে স্ত্রীকে হাত-পা বেঁধে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁর মাথার চুল কেটে দেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করারও অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি তাঁদের দুই শিশুসন্তানের সামনেই ঘটে।

মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে চিৎকার ও গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দিলে সদস্যরা এসে তালা ভেঙে গৃহবধূ ও দুই শিশুকে উদ্ধার করেন। একই সময় অভিযুক্ত নাজমুল শেখকে আটক করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া অভিযোগ করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে নেশা করে এসে বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে মারধর করতেন। সর্বশেষ ঘটনায় তাঁকে বেঁধে রেখে রাতভর নির্যাতন করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে, পুলিশের হেফাজতে নেওয়ার পর নাজমুল শেখ স্ত্রীকে বেঁধে রাখার কথা স্বীকার করে দাবি করেন, তিনি আশঙ্কা করেছিলেন তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে যেতে পারেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত এবং এর আগেও তাঁর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ উঠেছিল।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী ও তাঁর দুই শিশুসন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্তকে আটক করে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

#গোপালগঞ্জ_সংবাদ #নারী_নির্যাতন #মুকসুদপুর_নিউজ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মুকসুদপুরে স্ত্রীকে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ, স্বামী আটক

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত