বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

কাশিয়ানীতে ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন, আটক ২০

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন।

জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্মরণে এবং ওই ঘটনাকে ‘গণহত্যা দিবস’ হিসেবে উল্লেখ করে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

এদিকে মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী অভিযোগ করেন, সেখানে পৌঁছানোর পর মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, মহাসড়কে বিশৃঙ্খলা ও হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

#গোপালগঞ্জ_সংবাদ #সংঘর্ষ #কাশিয়ানী

চেকপোস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

কাশিয়ানীতে ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন, আটক ২০

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন।

জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্মরণে এবং ওই ঘটনাকে ‘গণহত্যা দিবস’ হিসেবে উল্লেখ করে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

এদিকে মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী অভিযোগ করেন, সেখানে পৌঁছানোর পর মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, মহাসড়কে বিশৃঙ্খলা ও হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত