মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোবাইল কোর্টে তাৎক্ষণিক দণ্ড

বেড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশের একটি দল হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে।

পরে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক সাজা ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

মো. আনিছুর রহমান (৪৫)—৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৮০০ টাকা জরিমানা।

মো. নাজিম উদ্দিন (২৪)—১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।

মো. সিরাজুল ইসলাম ওরফে জিকরুল (৩০)—১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।

রায় ঘোষণার পর তিনজনকে কঠোর পুলিশ পাহারায় পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। তিনি বলেন, বেড়া থানার প্রতিটি এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

#মাদকবিরোধী_অভিযান #বেড়া #পাবনা_খবর

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বেড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

পাবনার বেড়া মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশের একটি দল হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে।

পরে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক সাজা ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

মো. আনিছুর রহমান (৪৫)—৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৮০০ টাকা জরিমানা।

মো. নাজিম উদ্দিন (২৪)—১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।

মো. সিরাজুল ইসলাম ওরফে জিকরুল (৩০)—১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।

রায় ঘোষণার পর তিনজনকে কঠোর পুলিশ পাহারায় পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। তিনি বলেন, বেড়া থানার প্রতিটি এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত