বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নেতৃত্ব ও সেবার অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আধাসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি প্লাটুনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ক্যাডেটদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট ও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, বর্তমান সিইউও মহিমা আক্তার, সাবেক সিইউও মো. সামিন বখশ সাদী, ক্যাডেট সার্জেন্ট মো. শাহিন মিয়াসহ বর্তমান ও সাবেক ক্যাডেটবৃন্দ।

প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট আবু বকর সিদ্দিক বলেন, ২০০৯ সালে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন আজ ১৮তম বছরে পদার্পণ করেছে। সংগঠনটির অগ্রযাত্রায় সাবেক ও বর্তমান সদস্যদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনসিসির সকল কর্মকর্তা, প্রশিক্ষক, ক্যাডেট ও এক্স-ক্যাডেটদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সংগঠনটি দেশ ও মানুষের কল্যাণে আরও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম বলেন, কুবি বিএনসিসি ধীরে ধীরে একটি শক্তিশালী ও ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত হয়েছে। ভবিষ্যতেও প্রজন্ম থেকে প্রজন্মে এর নেতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

#কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #বিএনসিসি #প্রতিষ্ঠাবার্ষিকী

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আধাসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি প্লাটুনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ক্যাডেটদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট ও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, বর্তমান সিইউও মহিমা আক্তার, সাবেক সিইউও মো. সামিন বখশ সাদী, ক্যাডেট সার্জেন্ট মো. শাহিন মিয়াসহ বর্তমান ও সাবেক ক্যাডেটবৃন্দ।

প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট আবু বকর সিদ্দিক বলেন, ২০০৯ সালে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন আজ ১৮তম বছরে পদার্পণ করেছে। সংগঠনটির অগ্রযাত্রায় সাবেক ও বর্তমান সদস্যদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনসিসির সকল কর্মকর্তা, প্রশিক্ষক, ক্যাডেট ও এক্স-ক্যাডেটদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সংগঠনটি দেশ ও মানুষের কল্যাণে আরও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম বলেন, কুবি বিএনসিসি ধীরে ধীরে একটি শক্তিশালী ও ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত হয়েছে। ভবিষ্যতেও প্রজন্ম থেকে প্রজন্মে এর নেতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত