মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

রাজপথ থেকে বিয়ের পিঁড়ি

আন্দোলনের পর বিয়ের প্রস্তাবে আলোচনায় ককরোচ নেতা অভিজিৎ

মা ও বাবার সরঙ্গ অভিজিৎ দীপকে(মাঝে)। ছবি : সংগৃহীত

নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে ঘিরে এবার শুরু হয়েছে নতুন আলোচনা। আন্দোলনের পর এবার তার বিয়ের প্রস্তাবের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে পরিবার।

৩০ বছর বয়সী এই তরুণকে ঘিরে স্বজনদের কাছে একের পর এক বিয়ের প্রস্তাব আসছে। পরিস্থিতি সামলাতে পরিবারও ছেলের বিয়ের বিষয়ে পরিকল্পনা শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির মধ্যে অভিজিৎকে বিয়ের পিঁড়িতে বসাতে চান তার মা অনিতা দীপক। তবে বিয়ের সময় ও সিদ্ধান্তের বিষয়টি ছেলের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

এক সাক্ষাৎকারে অনিতা দীপক জানান, আন্দোলনের আগে থেকেই অভিজিতের জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছিল। তবে আন্দোলনের পর সেই প্রস্তাব আরও বেড়েছে।

বোস্টনে থাকার সময় ফোনে বিয়ের প্রসঙ্গ উঠলে অভিজিৎ শুধু মিষ্টি হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। বর্তমানে অসুস্থতার কারণে তিনি বাড়ি ফিরতে কিছুটা দেরি করছেন।

হুমকি ও সংগ্রামের দিনগুলো

অভিজিতের রাজনৈতিক যাত্রার পথ সহজ ছিল না বলে জানিয়েছে পরিবার। ককরোচ জনতা পার্টি গঠনের পর তার পরিবার হুমকির মুখে পড়েছিল বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, নিরাপত্তার কারণে তার বাবা-মাকে কিছুদিন আত্মগোপনে থাকতে হয়েছিল। পরে অভিজিৎ দেশে ফিরলে তারা আবার স্বাভাবিক জীবনে ফেরেন।

শান্ত স্বভাব থেকে আন্দোলনের মুখ

পরিবারের ভাষ্য অনুযায়ী, ছোটবেলায় অভিজিৎ ছিলেন শান্ত ও লাজুক স্বভাবের। স্কুলজীবনে তেমন প্রকাশ্যে কথা না বললেও পরবর্তী সময়ে আন্দোলনের মঞ্চে তার বক্তব্যে সবাইকে অবাক করেছেন তিনি।

কোভিড-১৯ মহামারির সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘটনাও পরিবারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। তারা জানান, গৃহহীন পরিবারকে আশ্রয় দেওয়া ও সহায়তা করার মতো মানবিক কাজেও যুক্ত ছিলেন অভিজিৎ।

নিট আন্দোলনের সময় তার ওপর হামলা ও কালি ছোড়ার ঘটনায় পরিবার উদ্বিগ্ন হলেও অভিজিৎ তাদের আশ্বস্ত করেছিলেন বলে জানা গেছে।

#ভারত_সংবাদ #নিট_আন্দোলন #অভিজিৎ_দীপক

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আন্দোলনের পর বিয়ের প্রস্তাবে আলোচনায় ককরোচ নেতা অভিজিৎ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত