কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত পদত্যাগ করেছেন।
বুধবার (৬ মে) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি জানান, ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
নিয়ম অনুযায়ী তিন মাসের নোটিশ পিরিয়ড শেষে তার পদত্যাগ কার্যকর হবে। এই সময়ের মধ্যে তিনি দায়িত্ব পালন ও দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন।
পদত্যাগপত্রে কিমিয়া সাদাত ব্যাংকের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শীর্ষ এই পদত্যাগ ব্যাংকিং খাতে নতুন আলোচনা তৈরি করেছে। ব্যাংকটি এখন পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ বা দায়িত্ব হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬