রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা তার সকল রাজনৈতিক পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।রবিবার (২৬ এপ্রিল) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে মোঃ সিদ্দিক মোল্লা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বর্নি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে নতুন কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হলে তিনি তা প্রত্যাখ্যান করবেন এবং সব ধরনের রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়াবেন।তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকব না। ব্যক্তিগত কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা