রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন আসামি মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে নতুন করে ১ সেপ্টেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, অবৈধ সুবিধার বিনিময়ে রাজধানীর গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ না করেই দখল ও পরে নিজেদের নামে রেজিস্ট্রি করেন আসামিরা। এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গুলশান-২ এলাকার ওই ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণ করা হয়।
পরে গত জুলাইয়ে আসামি শাহ মো. খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে বিষয়টি চেম্বার আদালতে গেলেও দুদক কোনো স্থগিতাদেশ পায়নি।
সবশেষে গত ১১ ডিসেম্বর তদন্ত শেষ করে দণ্ডবিধির ১৬১, ১৬৫(ক), ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬