নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ তুলে মূল মাদক কারবারিদের গ্রেপ্তারে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্থানীয় ওয়াপদা মোড়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে আয়োজিত প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা মোড়, নতুনহাট, ঘোড়াঘাট ও গোলাহাট এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন চলছে। এর ফলে কিশোর-তরুণদের মধ্যে মাদকের বিস্তার বাড়ছে এবং এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, পুলিশের অভিযানে মাঝে-মধ্যে খুচরা মাদকসেবী বা ছোটখাটো বিক্রেতারা গ্রেপ্তার হলেও মূল মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় মাদকবিরোধী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা মোড় ইউনিটের সভাপতি আব্দুস সামাদ, সৈয়দপুর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সেনাসদস্য রুহুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর সাবিহা সুলতানা, এলাকাবাসী এনামুল হক ও আনোয়ার হোসেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, মাদকবিরোধী যেকোনো সামাজিক উদ্যোগকে পুলিশ স্বাগত জানায় এবং জনসচেতনতা বৃদ্ধি পেলে মাদক নির্মূলে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে। পাশাপাশি এ ধরনের কর্মসূচিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬