চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে অভিনব কায়দায় পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল ১৯ জানুয়ারি (সোমবার) ভোর রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। স্থানটি সীমান্ত এলাকা থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

ভোর আনুমানিক ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক ওই এলাকায় প্রবেশ করলে বিজিবির টহল দল সংকেত দিয়ে গাড়িটি থামায়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে পাথরের নিচে বস্তাবন্দি অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে বিজিবি সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জে অভিনব কায়দায় পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল ১৯ জানুয়ারি (সোমবার) ভোর রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। স্থানটি সীমান্ত এলাকা থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

ভোর আনুমানিক ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক ওই এলাকায় প্রবেশ করলে বিজিবির টহল দল সংকেত দিয়ে গাড়িটি থামায়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে পাথরের নিচে বস্তাবন্দি অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে বিজিবি সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত