চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৫

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হবিগঞ্জে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৫
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দ্বিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্বিগম্বর বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৫

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দ্বিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্বিগম্বর বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত