চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাদুল্লাপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাদুল্লাপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ভাতগ্রাম ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ভাতগ্রাম ইউনিয়ন সভাপতি প্রভাষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় প্রত্যাশা করেন।

জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি লোকমান হোসেন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুজাহিদ ফয়সাল, সাবেক ইউনিয়ন সভাপতি মাওলানা ইদ্রিস আলী ও ভাতগ্রাম ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বিভিন্ন নেতা।

সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাসুদ মিয়া। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বজলার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাদুল্লাপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ভাতগ্রাম ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ভাতগ্রাম ইউনিয়ন সভাপতি প্রভাষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় প্রত্যাশা করেন।

জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি লোকমান হোসেন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুজাহিদ ফয়সাল, সাবেক ইউনিয়ন সভাপতি মাওলানা ইদ্রিস আলী ও ভাতগ্রাম ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বিভিন্ন নেতা।

সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাসুদ মিয়া। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বজলার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত