বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

হ্যাপিলি সিঙ্গেল থাকার কথা জানালেন অভিনেত্রী

সিঙ্গেল আছি ভালো আছি প্রেম নয়, সিঙ্গেল লাইফেই খুশি দীঘি

ছবি : সংগৃহীত

শৈশবে ময়না পাখি বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মডেল-অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এখন ২২ বছরের তরুণী। ক্যারিয়ার শুরুর সেই দীঘি এখনো ব্যক্তিগত জীবনে সিঙ্গেল থাকার কথা স্পষ্টভাবেই জানালেন।

ঈদুল আজহা উপলক্ষে একটি বিনোদন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে উপস্থাপিকার প্রশ্নে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে দীঘি জানান, তিনি বর্তমানে সিঙ্গেল এবং এতে তিনি বেশ সুখী।

তিনি বলেন, এখন প্রেমে জড়ানোর কোনো তাড়া নেই। সময় হলে ভবিষ্যতে বিয়ে বা সম্পর্কে জড়ানোর চিন্তা করবেন, তবে এখন নিজের জীবন উপভোগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

শৈশবে একাধিক বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া দীঘি কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

পরে শাকিব খানের সঙ্গে ‘চাচ্চু’ সিনেমায় অভিনয়ের পর কিছুটা বিরতি নেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে তিনি আবার পূর্ণাঙ্গভাবে চলচ্চিত্রে ফিরেন।

বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে সরল ও স্পষ্ট অবস্থান নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

#বাংলা_সিনেমা #দীঘি #সিঙ্গেল_লাইফ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিঙ্গেল আছি ভালো আছি প্রেম নয়, সিঙ্গেল লাইফেই খুশি দীঘি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

শৈশবে ময়না পাখি বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মডেল-অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এখন ২২ বছরের তরুণী। ক্যারিয়ার শুরুর সেই দীঘি এখনো ব্যক্তিগত জীবনে সিঙ্গেল থাকার কথা স্পষ্টভাবেই জানালেন।

ঈদুল আজহা উপলক্ষে একটি বিনোদন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে উপস্থাপিকার প্রশ্নে ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে দীঘি জানান, তিনি বর্তমানে সিঙ্গেল এবং এতে তিনি বেশ সুখী।

তিনি বলেন, এখন প্রেমে জড়ানোর কোনো তাড়া নেই। সময় হলে ভবিষ্যতে বিয়ে বা সম্পর্কে জড়ানোর চিন্তা করবেন, তবে এখন নিজের জীবন উপভোগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

শৈশবে একাধিক বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া দীঘি কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

পরে শাকিব খানের সঙ্গে ‘চাচ্চু’ সিনেমায় অভিনয়ের পর কিছুটা বিরতি নেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে তিনি আবার পূর্ণাঙ্গভাবে চলচ্চিত্রে ফিরেন।

বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে সরল ও স্পষ্ট অবস্থান নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত