বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অনুষ্ঠান ঘিরে সাংস্কৃতিক উৎসব

ছবি : চেকপোস্ট

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা। বুধবার (৩ জুন) বিকেল ৪টায় জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সারওয়ার জাহান লিটনের একক উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে মাদকের কুফল তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম তরু, একরামুল হোসাইন, কামাল উদ্দিন, মেহেদি হাসান এবং সাংবাদিক ফয়সাল আজম অপুসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্পৃক্ত করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী সারওয়ার জাহান লিটন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এবং উপস্থিত দর্শকদের মাদকবিরোধী আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করেন।

অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে। “আমি আসছি, আপনি আসবেন তো? এই আহ্বান ছড়িয়ে পড়ে স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি করবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

#চাঁপাইনবাবগঞ্জ #মাদকবিরোধী_সন্ধ্যা #সাংস্কৃতিক_অনুষ্ঠান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অনুষ্ঠান ঘিরে সাংস্কৃতিক উৎসব

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা। বুধবার (৩ জুন) বিকেল ৪টায় জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সারওয়ার জাহান লিটনের একক উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে মাদকের কুফল তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম তরু, একরামুল হোসাইন, কামাল উদ্দিন, মেহেদি হাসান এবং সাংবাদিক ফয়সাল আজম অপুসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্পৃক্ত করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী সারওয়ার জাহান লিটন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এবং উপস্থিত দর্শকদের মাদকবিরোধী আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করেন।

অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে। “আমি আসছি, আপনি আসবেন তো? এই আহ্বান ছড়িয়ে পড়ে স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি করবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত