মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

সাতছড়ি সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ৫৪ কেজি গাঁজা ও বিয়ার উদ্ধার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাতছড়ি সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ৫৪ কেজি গাঁজা ও বিয়ার উদ্ধার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্ত এলাকায় দুর্গম বনাঞ্চলের ভেতর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ ভেতরে সেগুন বাগান এলাকায় কয়েকজন চোরাকারবারীকে বস্তাভর্তি মালামাল নিয়ে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করে।

টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানানো হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি মাসে তাদের বিশেষ অভিযানে মোট ৯৯ কেজি ভারতীয় গাঁজা, ১২ বোতল ভারতীয় মদ এবং ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাতছড়ি সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ৫৪ কেজি গাঁজা ও বিয়ার উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত