চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাতক্ষীরার ফিংড়ীতে ভি ডব্লিউ বি কার্ডধারী মহিলাদের মাঝে চাল বিতরণ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাতক্ষীরার ফিংড়ীতে ভি ডব্লিউ বি কার্ডধারী মহিলাদের মাঝে চাল বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ভি ডব্লিউ বি (VWB) কার্ডধারী অসহায় মহিলাদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরের ভি ডব্লিউ বি কর্মসূচির আওতায় ২২৬ জন গরিব ও অসহায় মহিলার মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় ইউএনও শোয়াইব আহমদ বলেন, “সরকারি সহায়তার পাশাপাশি ভি ডব্লিউ বি কার্ডধারীদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহে জড়ানো যাবে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, মেম্বার ও সাংবাদিক মো. আবু ছালেক, মেম্বার মাহফুজ সরদার, আরশাদ আলী, খান আব্দুল হামিদ, জাহিদুজ্জামান বাবু, আবু সাঈদ মোল্লা, রেবেকা সুলতানা, রত্না রানী সরকার, সালমা খাতুন এবং ইউনিয়ন সচিব আলকাজ উদ্দিন।

চাল পেয়ে খুশি হয়েছেন কার্ডধারী মহিলারা ও তাদের পরিবার। তারা জানান, এ সহায়তা তাদের পরিবারে স্বস্তি এনেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার ফিংড়ীতে ভি ডব্লিউ বি কার্ডধারী মহিলাদের মাঝে চাল বিতরণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ভি ডব্লিউ বি (VWB) কার্ডধারী অসহায় মহিলাদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরের ভি ডব্লিউ বি কর্মসূচির আওতায় ২২৬ জন গরিব ও অসহায় মহিলার মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় ইউএনও শোয়াইব আহমদ বলেন, “সরকারি সহায়তার পাশাপাশি ভি ডব্লিউ বি কার্ডধারীদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহে জড়ানো যাবে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, মেম্বার ও সাংবাদিক মো. আবু ছালেক, মেম্বার মাহফুজ সরদার, আরশাদ আলী, খান আব্দুল হামিদ, জাহিদুজ্জামান বাবু, আবু সাঈদ মোল্লা, রেবেকা সুলতানা, রত্না রানী সরকার, সালমা খাতুন এবং ইউনিয়ন সচিব আলকাজ উদ্দিন।

চাল পেয়ে খুশি হয়েছেন কার্ডধারী মহিলারা ও তাদের পরিবার। তারা জানান, এ সহায়তা তাদের পরিবারে স্বস্তি এনেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত